ডেস্ক নিউজ :: সিলেট মহানগর যুব মহিলা লীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেত্রী মোমতাহিনা জাহান নাদিয়ার বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর। এসময় তার মা শামছুন ইয়াসমিন আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় যে, মোমতাহিনা জাহান নাদিয়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারপরও শুধুমাত্র তার রাজনৈতিক পদবির জন্য একটি মহল পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।
এবিষয়ে, মোমতাহিনা জাহান নাদিয়ার মামাতো ভাই নাহিদ হক হামলার ঘটনাটি নিশ্চিত করে জানান, এই হামলার সাথে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত। তিনি আরও বলেন, আমরা প্রথম এমন অভিজ্ঞতা শিকার হয়েছি তাই পুরো পরিবার এখন ভয় আর আতংকের মধ্যে আছি। আমার ফুফু নাদিয়ার মা শামছুন ইয়াসমিন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । আমরা এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি প্রশাসনের কাছে।
এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা বলেন, এবিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি পেলে দ্রুত ব্যবস্থা নিব।
Tags
সিলেট
