
ডেস্ক নিউজ:: সিলেটের গোলাপগঞ্জে উপজেলা যুব মহিলা লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগমের ভাই আব্দুর রহিম এর উপর হামলার ঘটনা ঘটেছে।
জানা যায় , যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলার (মেহেরপুর) পনাইরচক গ্রামের আব্দুর রহমানের মেয়ে সাবেক যুব মহিলা লীগ নেত্রী মরিয়ম বেগম যুক্তরাজ্যে বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
তাছাড়াও জানা যায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মানবাধিকার সংগঠনের ব্যানারে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে নানান কর্মসূচী পালন করেন এবং সরকারের বিভিন্ন ইস্যু কেন্দ্রিক তীব্র সমালোচনা করেন।
এসব বিষয়'কে কেন্দ্র করে গতকাল তার বাংলাদেশে অবস্থানরত ভাই আব্দুর রহিমের উপর নিজ বাড়িতে গিয়ে হামলা করে একদল দুর্বৃত্ত।
তবে, হামলার বিষয়টি নিশ্চিত করে আহত আব্দুর রহিম বলেন, এই হামলার সাথে জড়িত স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
সূত্র: দৈনিক সিলেটের সংবাদ।