প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেতিবাচক লেখালেখি ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া সহ নানান অভিযোগে সৈয়দ আব্দুল আজিজ মিলাদ নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা সৈয়দ আব্দুল আজিজ মিলাদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন ৮নং ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে তিনি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্বপালন করছিলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় প্রধানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট ৪টি অভিযোগ প্রমানিত হওয়ায় সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদকে বহিষ্কারের করা হলো। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
Tags
সিলেট
