লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ: বিশ্বনাথে যুবলীগ নেতা মো জুনেদ মিয়ার বাড়িতে আবার হামলা



নিজস্ব সংবাদদাতা:: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার ও সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে মুক্তির দাবিতে যুক্তরাজ্যে আন্দোলন করার জের ধরে সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে পুনরায় হামলা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, এর আগে গতবছর আরও দুইবার তার বাড়িতে হামলা হয়েছিল একই ইস্যুতে। তবে এবার তার ক্ষতি বেশি হয়েছে বলে ধারনা পরিবারের। ভুক্তভোগী মো: জুনেদ মিয়া বিশ্বনাথ উপজেলার ভুরকি বাজারস্থ একানিধা গ্রামের ময়না মিয়ার ছেলে। সে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের এসিট্যান্ট সেক্রেটারি। 

জানা যায়, গতকাল বিকেলে বিশ্বনাথ উপজেলার একানিধায় তার গ্রামের বাড়িতে হামলা করে হামলা ও ভাংচুর করে একদল দুর্বৃত্ত। এরা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছেন তার পিতা ময়না মিয়া। 

তিনি আরও জানান, এবার হামলাকারীরা হামলা শেষে ঘরের কিছু মালামাল লুটপাট করেও নিয়ে গেছে। 

স্থানীয় সবগুলো সূত্র বলছে, মো: জুনেদ মিয়ার ফেসবুক পোস্টে অতিমাত্রায় সরকারের সমালোচনা ও সেখানকার আন্দোলনের ফলেই বার বার তার বাড়িতে হামলা হচ্ছে। 

এবিষয়ে জানতে একাধিক বার ফোন করেও বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নবীনতর পূর্বতন