প্রেস বিজ্ঞপ্তি:: সিলেটের গোলাপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তানভীর হোসেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা ও জেলা ছাত্রদলের সদস্য।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তারেক জলিল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ছাত্রদল নেতা তানভীর হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা এবং ফৌজদারি অপরাধে জড়িত থাকা সহ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বর্তমান পরিস্থিতি'তে তার বিরুদ্ধে আনীত এই অভিযোগ গুলোর কারণে দলের ভাবমূর্তি রক্ষার্থে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদবী হইতে বহিষ্কার করা হইলো। এখন হইতে তার কোনো রাজনৈতিক কার্যকলাপের দায়ভার বিএনপি বহন করিবে না।
Tags
সিলেট
