ডেস্ক রিপোর্ট : সিলেটের বিশ্বনাথ থানাধীন ২নং খাজাঞ্চি ইউনিয়ন এলাকায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফজলুল হক-এর বাড়িতে বিএনপি যুবদলের মহড়া ও পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা সৈয়দুরের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২নং খাজাঞ্চি ইউনিয়ন এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ছাত্রলীগ ২নং খাজাঞ্চি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। গত ৩১ মার্চ রাতে তার অনুপস্থিতিতে একদল স্থানীয় বিএনপি যুবদলের নেতাকর্মী তার বসতবাড়িতে অতর্কিত মহড়া চালায়।এবং মোহাম্মদ ফজলুল হক কে খুজতে থাকে।এতে তার পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়েন, এলাকায় আতংক ছড়ায়।
বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ক্ষিপ্ত বিএনপি যুবদলের কর্মীরা বাড়িতে অবস্থানরত পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভুগী পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, তারা আমাদেরকে হুমকি দিয়ে বলেন, "তোমাদের ছেলেকে কতদিন লুকিয়ে রাখবে? যখন পাবো তখনই তাকে হত্যা করব।" এতে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে জিডি করতে চাইলে থানা পুলিশ জিডি নিতে অস্বীকার করে ।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)