ছাতক প্রতিনিধি : রাজনৈতিক নেতাদের এক বিষ্ময়কর কর্মকান্ড দেখা যায় ৫ আগষ্টের পর থেকে। ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ না করে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। অনেক আওয়ামীলীগ নেতা তাদের নিজ দল ত্যাগ করে বিএনপির সহ বিভিন্ন দলে যোগদান করেন।
বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ নেতাগণ তাদের সাথে যোগদান করে তাদের অঙ্গসংগঠন শক্তিশালী করতেছে এবং আগের মত বিভিন্ন বে-আইনী কাজ চালিয়ে যাচ্ছে।
ছাতক থানায় আতাউর রহমান, মনির ইসলাম, নুর আলম, সানী, আলীম, তারেক মিয়া সহ আরও কয়েক জন আওয়ামীলীগ এর নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগদান করার খবর পাওয়া যায়।
উল্লেখ্য যে, আতাউর রহমান সাবেক ছাতক উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি বিএনপি এর সাংগঠনিক পদে যোগদান করেন এবং তাহার সংগঠনের সহযোগীরা মনির ইসলাম, নুর আলম, সানী সহ প্রমুখ আওয়ামীলীগ হতে বিএনপি এর বিভিন্ন গুরত্বপূর্ন পদে যুক্ত হয়েছেন।
Tags
সুনামগঞ্জ
