বিশেষ প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে কানাইঘাট সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি রোমান আহমদের উপর হামলার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি ২০২১) উপজেলার মনসুরিয়া পয়েন্ট, কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী, রোমান আহমদের দাবি, তিনি সেদিন কলেজে যাওয়ার পথে গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছালে উপজেলা ছাত্র লীগ এর সভাপতি, আক্তার হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে।
রোমান আহমদ জানান, আক্তার হোসেন ও তার দলবল পূর্বে ছাত্র লীগ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে, তাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন, এবং ভয়াবহভাবে মারধর করেন। পরে কলেজের কয়েকজন শিক্ষক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
Tags
সিলেট