ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ছাত্রনেতা মাসায়াব বিন আহাদ। গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দীর্ঘদিন পর ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গক কমিটি দেয় সিলেট জেলা ছাত্রলীগ।
মাসায়াব বিন আহাদ উপজেলার উছমানপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন।
মাসায়াব বিন আহাদ এবিষয়ে অনূভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাকে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আমি বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে সকলের সাথে মিলেমিশে চলবো এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও আমার সব থেকে বড় কাজ থাকবে আমি যদি মানুষের কল্যাণে কাজ করা এবং আমি সামাজিক ও শিক্ষামূলক সকল কাজেও নিজেকে নিয়োজিত রাখবো।
Tags
সিলেট
