গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন রায়হান আহমদ


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগ নেতা রায়হান আহমদ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মান্না আহমাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফুলবাড়ি ইউনিয়ন শাখা ছাত্রলীগের এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় রায়হান আহমদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন এবং ছাত্রলীগকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন।
নবীনতর পূর্বতন