গোলাপগঞ্জ প্রতিনিধি : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সোমবার (৫ আগস্ট) উপজেলার দাড়িপাতন গ্রামের পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক সায়মন কালাম আজাদ তারেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাড়িটিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মীর নাম স্থানীয়দের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সায়মন কালাম আজাদ তারেকের বাবা ও সাবেক যুবলীগ নেতা আব্দুল করিম জানান, ঘটনার সময় তিনি ও পরিবারের অন্য সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না। তারা সবাই তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তিনি অভিযোগ করেন, পরিবারের সদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বর্তমানে আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি ও আমরা এই মুহুর্তে আশ্রয়হীন”
এ দিকে এ ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রতিবেশী জানান, রাতের দিকে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পেয়ে তিনি সহ আশেপাশের অনেকেই ঘটনাস্থলে যান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রতিবেশী বিএনপির নেতাকর্মীদের সনাক্ত করেন এবং তাহাকে এবং তার পরিবার কে জানান বিস্তারিত ঘটনা গুলো।
ঐ প্রতিবেশী আরও জানান, তিনি ঘটনার সময় প্রকাশ্যে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি খালিদ আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সদস্য নাহিদ ইসলামসহ আরও ২০-২৫ জনকে সেখানে দেখতে পান। এ সময় তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি খালিদ আহমদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, ঘটনার পর হামলা ও অগ্নিসংযোগে ভুক্তভোগীদের বাড়িঘর পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে আশ্রয়হীন হয়ে অন্যত্র বসবাস করছে। অন্যদিকে, আত্মগোপনে রয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক সায়মন কালাম আজাদ তারেক।।
Tags
সিলেট
