দক্ষিণ সুরমায় সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মাজেদ মিয়ার বাড়িতে হামলা-ভাংচুর



দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি:: সিলেটের দক্ষিণ সুরমায় সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মাজেদ মিয়া'র গ্রামের বাড়িতে হামলা- ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

মোহাম্মদ মাজেদ মিয়া দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

ভুক্তভোগী মোহাম্মদ মাজেদ মিয়া উপজেলার ঝাজর (আরদিলপুর) গ্রামের মোহাম্মদ আশিক মিয়া'র ছেলে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। 

জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা- ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৬ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা ঝাজর (আরদিলপুর) গ্রামে মোহাম্মদ মাজেদ মিয়া'র নিজ বাড়িতে হামলা-ভাংচুর করে দুর্বৃত্তরা।

এবিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ মাজেদ মিয়া'র বাবা মোহাম্মদ আশিক মিয়া বলেন, আমার ছেলে দেশে থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। কিন্তু কোনো অপরাধের সাথে ছিলো না সে। তারপরও এলাকার কিছু দুর্বৃত্ত তাদের বাড়িতে এই নগ্ন হামলা-ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী। 

এবিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বার বার ফোন দিয়েও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নবীনতর পূর্বতন