গোলাপগঞ্জ সংবাদদাতা:: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রজনতার গণআন্দোলনে নিহত তরুণ বোরহান উদ্দিন (২০) নিহতের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪০ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে।
গত (১৫ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত বোরহান উদ্দিনের বাবা ফয়সাল আহমদ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান আবু নাসের।
মামলায় আসামিরা হলেন, ১। নুরুল ইসলাম নাহিদ (৬০), সাবেক এমপি সিলেট-৬ আসন, পিতা- মৃত মোঃ আকদ্দছ আলী, সাং- কসবা, থানা- বিয়ানীবাজার, ২। লুৎফুর রহমান (৬০), সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পিতা- নুর মিয়া, সাং- দাড়িপাতন থানা- গোলাপগঞ্জ, ৩। আব্দুল হানিফ খাঁন (৪২), চেয়ারম্যান ফুলবাড়ী ইউ/পি, পিতা- মাহমুদ খাঁন, সাং- কিসমত মাইজভাগ, ৪। আমিনুল ইসলাম রাবেল (৪৫), সাবেক মেয়র গোলাপগঞ্জ পৌরসভা, পিতা- নূর মিয়া, সাং- দাড়িপাতন, ৫। মনজুর কাদির শফি চৌধুরী এলিম (৫০), সাবেক চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদ, ৬। সারোয়ার হোসেন (৫৫), পিতা- মৃত মোতাছির আলী, সাং- মোল্লাপুর,থানা- বিয়ানীবাজার, ৭। আলী আকবর ফখর (৪৫), পিতা- ছিদ্দিক আলী, সাং- ফুলবাড়ী, থানা- গোলাপগঞ্জ, ৮। বদরুল ইসলাম সুয়েব (৫৫), পিতা- রুহিন আহমদ, সাং- লক্ষীপাশা, থানা- গোলাপগঞ্জ, ৯। হারুনুর রশিদ চৌধুরী (৫০) পিতা- অজ্ঞাত অফিসার ইনচার্জ, গোলাপগঞ্জ মডেল থানা ১০। আব্দুর রাজ্জাক (৪৭), পিতা- অজ্ঞাত, ওসি তদন্ত গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট। ১১। অমিত সাহা (৩৬) পিতা- অজ্ঞাত, সাব ইন্সপেক্টর, গোলাপগঞ্জ মডেল থানা, ১২। রহিম আহমদ (৩০), পিতা- অজ্ঞাত, সাব ইন্সপেক্টর (এসআই), গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট ১৩। রাজু আহমদ (২৫) পিতা- অজ্ঞাত, কন্সটেবল, গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট। ১৪। শাব্বির আহমদ (২৮), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ১১ নং শরীফগঞ্জ ইউনিয়ন শাখা, গোলাপগঞ্জ, সিলেট, পিতা- মোঃ সাইফুল আলম, সাং- খাটকাই, ডাকঘর- খাটখাই-৩১৬২, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ১৫। শাকিল আহমদ (৩৫), পিতা- মৃত উত্ব মিয়া, সাং- শেরপুর, থানা- গোলাপগঞ্জ ১৬। সুরমান আলী (৫৫), পিতা- মৃত বাসির আলী, সাং- সোনাপুর, বাঘা, থানা- গোলাপগঞ্জ ১৭। বদরুল ইসলাম (৪৫), পিতা- চাঁন মিয়া, সাং- হাজিপুর হুকনা, থানা- গোলাপগঞ্জ ১৮। মনসুর আহমদ (৩৭), পিতা-আনোয়ার হোসেন, সাং- কায়স্থগ্রাম থানা- গোলাপগঞ্জ, ১৯। নজরুল হক তফাদার (৪৫) পিতা- মৃত ইন্তাজুর আলী, সাং- কসকনপুর, থানা- জকিগঞ্জ, ২০। আবজাল হোসেন (৪০), পিতা- মৃত আয়ান আলী, সাং- বুধবারীবাজার, থানা-গোলাপগঞ্জ, ২১। করিম মিয়া (২২), পিতা- বরকত আলী, সাং- সুনামপুর, থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট, ২২। কবির আহমদ মেম্বার (৪০), পিতা- মৃত রাজা মিয়া, সাং- কায়স্থগ্রাম, থানা- গোলাপগঞ্জ, ২৩। হাবিবুর রহমান শোভন (৩০) পিতা-অজ্ঞাত, সাং- মসকপুর, থানা- গোলাপগঞ্জ, ২৪। দুলাল আহমদ (৪০), পিতা- মৃত ইসকন্দর আলী, সাং- নুরজাহান শরীফগঞ্জ, থানা- গোলাপগঞ্জ, ২৫। রাসেল আহমদ (৩৫), পিতা- হানিফ উদ্দিন, সাং- ইসলামপুর, থানা- গোলাপগঞ্জ, ২৬। এনামুল হক এনাম (৩৫), পিতা- লুদু মিয়া, সাং- খাটকাই, গোলাপগঞ্জ, ২৭। জইন খান (৩০), পিতা- তজমুল খান, সাং- খা পাড়া, থানা- গোলাপগঞ্জ, ২৮। জাহাঙ্গীর আলম (৪৫), পিতা- আব্দুল হান্নান, সাং- শেরপুর কলাগ্রাম, থানা- গোলাপগঞ্জ, ২৯। জসিম উদ্দিন (৪০), পিতা- মুহিবুর রহমান, সাং- আমনিয়া, থানা- গোলাপগঞ্জ, ৩০। আজিজুর রহমান (৪০), পিতা- আব্দুর রহমান, সাং-উপর বারকোট, থানা- গোলাপগঞ্জ, ৩১। নাহিদ আহমদ (৩০), পিতা- গেদন মিয়া, সাং- লক্ষণাবন্দ, থানা- গোলাপগঞ্জ, সর্ব জেলা: সিলেট, ৩২। ফারহান আহমদ (২৩), পিতা: সমেস, সাং- সুনামপুর, ডাক: সুনামপুর, থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট, ৩৩। কাজল মিয়া (২৫), পিতা: আহাদ মিয়া, সাং- লক্ষণাবন্দ, থানা- গোলাপগঞ্জ, সর্ব জেলা: সিলেট, ৩৪। ফুল মিয়া (২৪), পিতা: মৃত লখই মিয়া, সাং- খা পাড়া, থানা- গোলাপগঞ্জ, ৩৫। আব্দুল কাদির (৩৪), পিতা: মহরম আলী, সাং- খা পাড়া, থানা- গোলাপগঞ্জ, ৩৬। লকই মিয়া (৪০), পিতাঃ কনাই মিয়া, সাং- লক্ষণাবন্দ, থানা- গোলাপগঞ্জ, সর্ব জেলা: সিলেট, ৩৭। এজাজ আহমদ (৪০), পিতাঃ লস্কর মিয়া, সাং- লক্ষণাবন্দ, থানা- গোলাপগঞ্জ, সর্ব জেলা: সিলেট, সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার বৈটিকর নামক স্থানে একদফার দাবিতে ছাত্র জনতা মিছিল শুরু করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত আক্রমণ ও নির্বিচারে গুলিবর্ষণ করে। এসময় আন্দোলনরত ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। এতে তরুণ বোরহান উদ্দিন গুরুতর আহত হন পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
Tags
গোলাপগঞ্জ
