সিলেটে কোতওয়ালি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক আসামি আওয়ামী লীগ ছাত্রলীগের ৩৪ জন



নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোতোয়ালি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী  আবুল হাসান বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। 

এজহারে বাদী আবুল হাসান উল্লেখ করেন, গত ৫ আগস্ট মামলার ছাত্র জনতার মিছিল যখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছিলো সে'সময় আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা করে। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এরজন্য মামলা করতে বিলম্ব হয়েছে। 


এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১। নাজমুল ইসলাম (৩২), পিতা অজ্ঞাত, সাকিন--তাহিরপুর, ওসমানীনগর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ ২। রাহেল সিরাজ (৩০), পিতা অজ্ঞাত, সাকিন-আম্বরখানা বড়বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ ৩। কিশওয়ার জাহান সৌরভ (৩৫), পিতা অজ্ঞাত, সাকিন-আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, সভাপতি, সিলেট মহানগর ছাত্রলীগ ৪। নাঈম আহমদ (৩৫), পিতা অজ্ঞাত, সাকিন-নোয়াপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ ৫। রুহেল আহমদ (৪২), পিতা অজ্ঞাত (সাবেক কাউন্সিলর, ৩২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন)। ৬। সজল দাস অনিক ওরফে বন্দুক অনিক (৩৩), পিতা অজ্ঞাত, সাকিন-দাড়িয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ। ৭। সালেহ আহমদ সেলিম (৫১), সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগ, পিতা মৃত আজিজুর রহমান, সাকিন-ব্লক-এ, রোড নং-৯, বাসা নং-৯, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ, জেলা-সিলেট। ৮। মোমতাহিনা জাহান নাদিয়া (২৩), সভাপতি , ৭নং ওয়ার্ড যুব মহিলা লীগ, পিতা কায়েফ আহমেদ, সাকিন-২০, জালালাবাদ, শাহ ফরিদ রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। ৯। তাহমিনা আক্তার (২৪), পিতা হাজী ইয়াতির আলী, সাকিন-শাহপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, বর্তমান ঠিকানাঃ-বাসা নং-১০, রোড নং-১২, ব্লক-এ. শাহজালাল উপশহর, থানা-শাহপরান, জেলা-সিলেট। ১০। আশিক মিয়া (৫৫), পিতা ময়না মিয়া, সাকিন-সিরিয়া, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, আওয়ামীলীগ নেতা। ১১। মুক্তি (৪৫), পিতা লাল মিয়া, সাকিন-চানপুর, থানা-বালাগঞ্জ, সিলেট, যুবলীগ নেতা। ১২। দুদু মিয়া (৫২) (সাবেক) পিতা মৃত আরমুস আলী, সাকিন-দড়া, ফুলবাড়ী, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ১৩। মাহমুদা বেগম (২২), পিতা জায়ফর আলী, সাকিন-দক্ষিন লালবাগ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। সহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এই মামলায়।
নবীনতর পূর্বতন