দিরাই উপজেলার শ্রীনারায়ণপুরে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর



দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রীনারায়ণপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রলীগ কর্মী বাপ্পি রঞ্জন তালুকদার প্রীতম বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি- জামায়াত ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর। 

এসময় তার বাড়িতে ব্যাপক ভাংচুর লুটপাট হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় যে, বাপ্পি রঞ্জন তালুকদার প্রীতম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারপরও শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাধীন মতপ্রকাশের জন্য একটি মহল পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে। 

ভুক্তভোগীর বাবা ভূপতি রঞ্জন তালুকদার হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই হামলার সাথে জড়িত স্থানীয় বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। 

তিনি আরও বলেন, এদেশে আমরা সংখ্যালঘু জাতি বারবার এমন ভয়ানক অভিজ্ঞতা আমাদের জনজীবনে বড় প্রভাব ফেলছে। এর আগেও আমার বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিলো হেফাজতের নেতাকর্মীরা।

বর্তমানে আমার পরিবার নিয়ে ভয় আর আতংকের মধ্যে আছি। প্রশাসনের পক্ষে থেকে তেমন নিরাপত্তাও পাচ্ছি না। তবে আমি আশাবাদী এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি প্রশাসনের কাছে।

এবিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা বলেন, এবিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি পেলে দ্রুত ব্যবস্থা নিব।
নবীনতর পূর্বতন