গোলাপগঞ্জ সংবাদদাতা : গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সালমান আজাদ।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সালমান আজাদ বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যথাযথভাবে রক্ষা করার চেষ্টা করব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতি কেবল নেতৃত্বের জায়গা নয়, এটি সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই আমি কাজ করতে চাই।”
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
Tags
সিলেট
