এমসি কলেজ স্টুডেন্টস রাইটস এসোসিয়েশনের ২০১২-১৩ সেশনের কমিটি ঘোষণা


এমসি কলেজ প্রতিনিধি : এমসি কলেজ স্টুডেন্টস রাইটস এসোসিয়েশনের ২০১২-১৩ সেশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। রবিবার (৮ জানুয়ারী) সংগঠনের সেক্রেটারি শাহ আলম ও সভাপতি নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে কমিটি ঘোষণা উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ আলমের সঞ্চালনায় আয়োজিত এ সভায় এমসি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জুবেল, প্রচার সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক নুরুল আলম আলমাস, আইন সম্পাদক শেবুল আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য মারুফ আহমদ, সরওয়ার আহমদ, রফিক বিন মাহমুদ, রেজওয়ানুল করিম, জুনেদ আহমদ।

নবীনতর পূর্বতন